[i]টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে বৃষ্টির কারণে হেরেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচের শুরুতেও সমর্থকদের মনে আশার আরো জাগাতে পারেননি তারা। তবে অ্যালেক্স হ্যালেসের সেঞ্চুরিতে এ[/i]ক অবিশ্বাস্য জয় পেয়েছে তারা।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই দুই উইকেট হারায় ইংল্যান্ড। তবে ইয়ন মরগানকে সঙ্গে নিয়ে ১৫২ রানের জুটি গড়ে তোলেন উদ্বোধনী জুটির হ্যালেস। মরগান ৫৭ রান করে বিদায় নিলেও ১১৬ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। ৬৪ বলে ১১টি চার ও ছয়টি ছক্কায় এই স্কোর করেন তিনি। আর কেউ উল্লেখযোগ্য স্কোর করতে না পারলেও চার বল হাতে থাকতে ৬ উইকেটের জয় নিশ্চিত করেন তিনি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জয়বর্ধনে ও দিলশানের হাফ-সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে শ্রীলংকা। ৫১ বলে ১১ট চার ও ৩টি ছক্কায় ৮৯ রান করে মাঠ থেকে বিদায় নেন জয়াবর্ধনে। ওপেনার দিলশান ৪৭ বলে ৫৫ রান করে আউট হন।