সর্বশেষ জাতীয় ফুটবল দল থেকে অবসরে যেতে বাধ্য হলেন জার্মানির ফুটবলার মেসুত ওজিল। আর বিদায় জানানোর সময় নিজের আক্ষেপের কথাও তুলে ধরেন এই খেলোয়াড়।
টুইটারে নিজের আক্ষেপের কথা জানিয়ে ওজিল বলেন, 'আমি জিতলে সমর্থকদের কাছে আমি জার্মানির নাগরিক, আর যদি হেরে যাই তাহলে আমি অভিবাসী'
২৯ বছর বয়সী এই খেলোয়াড় আরো বলেন, আমি এখন সবার কাছে অনাবশ্যক হয়ে পড়েছি। ২০০৯ সাল থেকে আমার আন্তর্জাতিক অর্জনগুলো কারো চোখেই এখন ধরা পড়ছে না।
'দেশের কর পরিশোধ থেকে শুরু করে জার্মান স্কুল গুলোতে সহায়তা করা এবং বিশ্বকাপ পর্যন্ত জিতেছি। তারপরেও আমি সমাজের কাছে গ্রহণযোগ্য হতে পারলাম না'।
উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় গেল বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। আর বিশ্বকাপে দলের এমন ভরাডুবির জন্য ওজিলকেই দায়ী করছেন সবাই। তাছাড়া লন্ডনে এক অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ানের সঙ্গে একই ছবিতে ফ্রেমবন্দি হওয়ার পর ওজিলকে নিয়ে সমালোচনার মাত্রাটা আরো বেড়ে যায়। এই জন্য অভিমানে জাতীয় দল থেকে অবসরে যেতে বাধ্য হলেন তিনি।
জার্মানির জাতীয় দলের হয়ে খেলা ৯২ টি ম্যাচ খেলেন ওজিল। যার মধ্যে তিনি করেন ২৩টি গোল। ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই মিডফিল্ডার।
জেড





