পাকিস্তানের লাহোর গাদ্দাফি স্টেডিয়ামের পাশে আত্মঘাতী বোমা হামলার পরও স্বাগতিকদের বিপক্ষে সূচী অনুযায়ী সিরিজ চালিয়ে যাবে জিম্বাবুয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে দলটি এই সিদ্ধান্ত নিয়েছে।
সিরিজের বাকি ম্যাচ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও খেলোয়াড়রা বাইরে কোনো কেনাকাটা করতে বের না হবে না। যদিও দলটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে রাখা হয়েছে।
প্রথমত ওই ঘটনাকে পুলিশ দ্বারা বৈদ্যুতিক ট্রান্সফরমার বিষ্ফোরিত হয়েছে বলে ব্যাখ্যা দেয়া হয়েছিল। তাতে পুলিশের এক জন উপ-পরিদর্শক মারা গিয়েছিল এবং বেশ কয়েক জন আহত হয়েছিল।
জেডআই





