টেনিস ইতিহাসে নতুন রেকর্ডের জন্ম দিলেন রজার ফেদেরার। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে এটিপি ওয়ার্ল্ড ট্যুর মাস্টার্সের ১০০০ লেভেলের ম্যাচে ৩০০তম জয় পেয়েছেন তিনি।

১৪ বছর আগে মিয়ামিতে মাস্টার্স ১০০০ লেভেলের ম্যাচে প্রথম জয় পেয়েছিলেন সুইজারল্যান্ডের তারকা ফেদেরার। বৃহস্পতিবার ৩০০তম জয় নিশ্চিত করেন ৩৩ বছর বয়সী এই তারকা। সিনসিনাতিতে অনুষ্ঠিত ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেনের ষষ্ঠ শিরোপা জয়ের দৌড়ের এ ম্যাচটিতে কানাডার ভাসেক পসপিসিলকে ৭-৬ (৪), ৫-৭ ও ৬-২ সেটে হারিয়েছেন তিনি।

এই রেকর্ডের পর ফেদেরার বলেছেন, "টুর্নামেন্টগুলোর মেরুদন্ড হল মাস্টার্স ১০০০। আমি জানি অনেক মানুষ গ্র্যান্ড স্ল্যামের কথা বলে; আমরা এটাকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। কিন্তু বেশিরভাগ টুর্নামেন্টই হলো মাস্টার্স ১০০০, ৫০০ ও ২৫০।"

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই