দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার ঘোষিত ১৪ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন বোলিং অ্যাকশনের কারণে দীর্ঘ দিন দলের বাইরে থাকা সোহাগ গাজী।
দক্ষিণ আফ্রিকাকে স্পিন দিয়ে কাবু করতে দলে আরো নেয়া হয়েছে আরাফাত সানি ও জুবায়ের হোসেনকে। এছাড়া সাকিব আর নাসির তো আছেনই। পেস আক্রমণে টাইগার অধিনায়ক মাশরাফির সঙ্গে রয়েছেন রুবেল হোসাইন ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, সোহাগ গাজী, রুবেল হোসাইন ও মুস্তাফিজুর রহমান।
জেডআই





