আফগানিস্তানকে ১১ রানে হারিয়ে বিশ্বকাপে চতুর্থ জয় তুলে নিলো ভারত।
টস জিতে আগে ব্যাট করে ভারতের দেয়া ২২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৩ রান করতে সক্ষম হয় আফগানরা।
দারুণ বোলিং করা নবী ব্যাটিংয়েও মেলে ধরেন নিজেকে। তবে শেষরক্ষা করতে পারেননি এই অলরাউন্ডার। বোলারদের মিলিত অবদানে রোমাঞ্চকর লড়াইয়ে জয় তুলে নেয় ভারত।
দলের হয়ে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নবী।
এর আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ (৬৭) রান করেন বিরাট কোহলি। (৫২) রান আসে কেদার যাদবের ব্যাট থেকে।
সাউদাম্পটনের রোজ বোলে আজ (২২ জুন) শনিবার বিশ্বকাপের ২৮তম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও আফগানিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়।
শেষের দিকে প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি হার্দিক পান্ডিয়া। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬৮ বলে ৫২ রানের ইনিংসে দলকে ২২৪ পর্যন্ত নিয়ে যান কেদার।
দুই পেসার আফতাব আলম ও নাইবের ১৬ ওভার থেকে ১০৫ রান নিয়েছে ভারত। স্পিনারদের ৩৪ ওভার থেকে এসেছে ১১৯ রান।
৩৩ রান দিয়ে ২ উইকেট নেন নবি। আরেক অফ স্পিনার মুজিব ১ উইকেট নেন ২৬ রানে। আগের ম্যাচের খরুচে বোলিংয়ের দুঃস্বপ্ন ভুলে রশিদ ৩৮ রানে নেন ১ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত একাদশ: ৫০ ওভারে ২২৪/৮ (রাহুল ৩০, রোহিত ১, কোহলি ৬৭, শঙ্কর ২৯, ধোনি ২৮, কেদার ৫২, পান্ডিয়া ৭, সামি ১, কুলদীপ ১*, বুমরাহ ১*; মুজিব ১০-০-২৬-১, আফতাব ৭-১-৫৪-১, গুলবাদিন ৯-০-৫১-২, নবি ৯-০-৩৩-২, রশিদ ১০-০-৩৮-১, রহমত ৫-০-২২-১)
আফগানিস্তান একাদশ: ৪৯.৫ ওভারে ২১৩ (জাজাই ১০, নাইব ২৭, রহমত ৩৬, শাহিদি ২১, আফগান ৮, নবি ৫২, নাজিবউল্লাহ ২১, রশিদ ১৪, ইকরাম ৭*, আফতাব ০, মুজিব ০; শামি ৯.৫-১-৪০-৪, বুমরাহ ১০-১-৩৯-২, চেহেল ১০-০-৩৬-২, পান্ডিয়া ১০-১-৫১-২, কুলদীপ ১০-০-৩৯-০)
ফল: ভারত ১১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: জাসপ্রিত বুমরাহ
এমবি





