স্মার্টফোনের ইতিহাস খুব বেশিদিনের না। স্মার্টফোন তো দূরে থাক মুঠোফোনে একে অপরের সঙ্গে কথা বলতে পারবে আমাদের আগের প্রজন্মও বোধ হওয়ার পর ভাবেনি।
কিন্তু রাশিয়ায় ২ হাজার বছরের পুরোনো কবর থেকে একটি ‘স্মার্টফোন’ উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
শুধুমাত্র আকারের দিক থেকে দেখতে একটি স্মার্টফোনের আকারের এই জিনিসটি।
রাশিয়ার বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রের কাছে আলা’তে জলাধারের নীচে সন্ধান পাওয়া এক সম্ভ্রান্ত মহিলার সমাধিতে পাওয়া গিয়েছে এই সামগ্রী।
সায়ানো-শুশেনস্কায়া বাঁধের কাছে ওই জলাধারের পানি ছেড়ে দেওয়া হয়েছিল। পানি সরতেই সন্ধান মেলে প্রাচীন একটি সমাধির। বিশেষজ্ঞদের দাবি, সমাধিটি ২,১৩৭ বছর আগে জিঅংনু আমলের এক ধনী ও সম্ভ্রান্ত হুন যুবতীর, যিনি দক্ষিণ রাশিয়ার গ্রামীণ অঞ্চলের বাসিন্দা ছিলেন।
মনে করা হচ্ছে, স্মার্টফোনের মতো দেখতে বস্তুটি আদতে তাঁর পোশাকে এঁটে থাকা বেল্টের বকলস হিসেবে ব্যবহৃত হতো।
প্রত্নতাত্ত্বিক দলের প্রধান পাভেল লিয়াসের মতে, ‘জিঅংনু আমলের এই হুন যাযাবর সম্প্রদায়ের সমাধিতে পাওয়া বস্তুটি নিঃসন্দেহে আবিষ্কারের অন্যতম আকর্ষণ। নাতাশা নামের ওই মহিলার পোশাকেই একমাত্র এমন বেল্ট দেখা গিয়েছে। বেল্টের নকশায় থাকা চিনা উ্যঝু মুদ্রাগুলি সমাধির সময়কাল নির্ধারণে সহায়ক হয়েছে।’
এএস





