হাসপাতালে রোগীর পাশে অতন্দ্র প্রহরী সেবাই যাদের মূল ধর্ম, সেবাই যাদের ব্রত তারাই হলেন নার্স (সেবিকা)। রাত নেই, দিন নেই মানুষের সেবা করাই যেন তাদের সুখ। মানবসেবার এ মহান ব্রত নিয়ে এ পেশার যাত্রা। তাই ১২ মে, এ দিনটিকে আন্তর্জাতিক সেবিকা দিবস হিসেবে পালন করা হয়।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি পালন করা হচ্ছে। এ বছর দিবসের প্রতিপাদ্য 'নার্স: পরিবর্তনের এক সহায়ক শক্তি ব্যয় সাশ্রয়ী কার্যকর সেবা প্রদানের ক্ষেত্রে।’

আধুনিক নার্সিংয়ের প্রবর্তক মহীয়সী সেবিকা ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়।

তিনি ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্স শহরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ফ্লোরেন্স নাইটিংগেলকে আধুনিক নার্সিংয়ের প্রবর্তক বলা হয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা।

এমকে