নিহত রহিবুল ইসলাম (১৬) উপজেলার মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া ফারাকপুর হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহিবুল মোটরসাইকেল যোগে আল্লারর্গা বাজার থেকে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রহিবুলের মৃত্যু হয়।

দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমএম