বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ যোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, স্থিতিশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, উন্নয়ন ও অগ্রগতির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। একই সঙ্গে জুলাই গণআন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ডা. হারুনুর রশীদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।
এমএম