একাত্তর টেলিভিশনের ব্যবস্থপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু অভিযোগ করে বলেন, ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো সংস্কৃতির নামে বাংলাদেশে অপসংস্কৃতি ছড়াচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স-এর নেতারা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ অভিযোগ করেন।
ভারতীয় চ্যানেলগুলো আমাদের পরিবারব্যবস্থাকে মানসিকভাবে ধ্বংস করে দিচ্ছে অভিযোগ করে তিনি ভারতীয় অপসংস্কৃতি বন্ধেরও দাবি জানান।
মোজাম্মেল বাবু বলেন,আমাদের দেশে এখন প্রায় ৪০টি চ্যানেল রয়েছে। এগুলো বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি মানুষের সামনে তুলে ধরছে। কিন্তু ভারতীয় চ্যানেলগুলো আমাদের সংস্কৃতি নষ্ট করছে। সংস্কৃতির নামে এগুলো অপসংস্কৃতি ছড়াচ্ছে। এতে আমাদের সংস্কৃতির ক্ষতি হচ্ছে।
তিনি বলেন, এছাড়া তারা যে বিজ্ঞাপন প্রচার করছে তা আমাদের চ্যানেলগুলোর ক্ষতি করছে। তারা বিভিন্ন পণ্যের প্রচার করে বিজ্ঞাপন থেকে দেশের কোটি টাকার রাজস্ব ক্ষতি করছে।
বাবু বলেন, ক্যাবল অপারেটরদের ডিজিটালের আওতায় আনতে হবে। তা হলে সরকারের বছরে ছয় কোটি টাকা রাজস্ব আয় বাড়বে।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ৪ (টাইমনিউজবিডি.কম) // জিই
[/b]
গণমাধ্যম
ভারতীয় চ্যানেল অপসংস্কৃতি ছড়াচ্ছে: মোজাম্মেল বাবু
একাত্তর টেলিভিশনের ব্যবস্থপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু অভিযোগ করে বলেন, ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো সংস্কৃতির নামে বাংলাদেশে অপসংস্কৃতি ছড়াচ্ছে।





