সোমবার (২১ আগস্ট) বড়বালা ইউনিয়নের কেশবপুরে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা আমীরের উপস্থিতিতে ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ সহায়তা করা হয়।
এসময় ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন, রংপুর জেলা জামায়াতের আমির ও সাবেক মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম রব্বানী ও সেক্রেটারি এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান শিমুলসহ স্থানীয় নেতা কর্মীরা।
উল্লেখ্য, গত শনিবার (১৯ আগস্ট) রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে উপজেলার বড়বালা ইউনিয়নের কেশবপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় বেলাল কসমেটিক্স আরিফুল ভ্যারাইটি স্টোর ও মামুন কম্পিউটারের দোকানসহ মোট চারটি দোকান পুড়ে যায়।
এলাকাবাসী দ্রুত মিঠাপুকুর ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুটি ইউনিটের প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে চারটি দোকানের নগদ অর্থ টিভি ফ্রিজসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এনএইচ





