চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, হেফাজতের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে মাওলানা সোহেল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত সোহেল চৌধুরীর বাড়ি সন্দ্বীপ উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন। তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বুধবার সকালে সংগঠনের নেতাকর্মীরা নিহতের হত্যার বিচার ও বাসচালকের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে।

এনএইচ