শনিবার (২৮ অক্টোবর) সকাল ৯টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কেইপিজেড মাঠে এ জনসভা শুরু হয়। এরপর আগত অতিথিরা সকাল ১০টায় আসন গ্রহণ করেন।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় স্থানীয় নেতাদের বক্তব্যের মাধ্যমে জনসভা শুরু হয়।

বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় যোগ দিবেন।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাত করবেন। ১১ টা ৫০ মিনিটে অতিথিরা বক্তব্য দিবেন। বেলা ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন।

এর আগে, জনসভাস্থলে নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে। মিছিলে মিছিলে কানায় কানায় পূর্ণ হতে শুরু করে কেইপিজেড মাঠ।

এনএইচ