সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে এক অভিযানে তাকে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা থেকে আটক করে। সোমবার সকালে তাকে হাতীবান্ধা থানায় সোপর্দ করে র‍্যাব-১৩। এর আগে, ৩০ জানুয়ারি সন্ধ্যায় স্বামীর হাতে জুইয়ের মৃত্যুর পর থেকেই নিখোঁজ ছিলো স্বামী আলী হোসেন।

জানা গেছে, বিয়ের পর থেকে জুই খাতুনকে যৌতুকের জন্য নানা ভাবে অত্যাচার করে আসছিল স্বামী আলী হোসেন। গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় বাড়িতে আলোচনার নামে জুইকে ডেকে এনে নির্মমভাবে হত্যা করা হয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী বলেন, রংপুর র‍্যাব-১৩ আলী হোসেনকে আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

এমএম