শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা মহাসড়কের পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন। কার্টনগুলো থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে স্থানীয়রা মধুখালী থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টন তিনটি উদ্ধার করে। পরে সেগুলো খুললে ভেতর থেকে ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
মধুখালী থানার ওসি (তদন্ত) মারুফ হাসান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এস
