অপ্রত্যাশিত এ ঘটনায় আপ লাইন দিয়ে ঢাকা–সিলেট ও ঢাকা–চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত ছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তালশহর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. শহিদুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস তালশহর স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ করে পিছনের তিনটি বগি চলন্ত অবস্থায় জয়েন্ট খুলে বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিগুলোকে পেছনে এনে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় যুক্ত করার কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনএইচ