তিনি তার নির্বাচনি এলাকা কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
তার ব্যক্তিগত মিডিয়া সহকারী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোট দিয়ে জামায়াতের অন্যতম শীর্ষ এই নেতা প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেন, আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। দীর্ঘদিন পর ভোট দিতে পারলাম। এই ভোটের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি।
সূত্র বলছে, ভোটাধিকার প্রয়োগের পর এ এইচ এম হামিদুর রহমান আযাদ কুতুবদিয়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করবেন।
এনএইচ