শনিবার ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, আগামী নির্বাচন নিয়ে অনেকের অনেক জল্পনা কল্পনা রয়েছে। কিন্তু সরকার কোন জল্পনা-কল্পনাই অংশ নেবে না। ইতিমধ্যেই মনোনয়নপত্র গ্রহণ করা হয়ে গিয়েছে। ভোট সঠিক সময় হবে। প্রচার প্রচারণায় ভোটারদের কাছে আপনারা সকলে মিলে দুটো বিষয়েই স্পষ্ট করবেন। আগামীর রাষ্ট্র পরিচালনায় কেমন লোককে আপনি নির্বাচন করছেন। অপরদিকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি কি অধিকার পাচ্ছেন। এই বিষয়গুলো ব্যাপক প্রচার-প্রচারণার জন্যই আজকের এই আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার, স্থানীয় সরকার উপ-পরিচালক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বিল্লাল হোসেন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, জেলা তথ্য অফিসার শাহ আব্দুর রহিম নুরুন্নবীসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এনএইচ