এদিকে, বাউফলের নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামের ডালিয়া আক্তার (৩৫) একই ধরনের সমস্যায় ভুগছিলেন। তার চোখে ছানি পড়ে, ডাক্তারি ভাষায় যেটিকে বলা হয় ইভিআইটিস। ডালিয়াও স্পষ্ট দেখতে পারতেন না এবং অর্থের অভাবে তার অপারেশন করানো সম্ভব হচ্ছিল না।

বুধবার (২ জুলাই) বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের সার্বিক সহযোগিতা ও একান্ত প্রচেষ্টায় আব্দুল জব্বার ও ডালিয়া আক্তারের চোখে সফল ছানি অপারেশন সম্পন্ন হয়।

রাজধানীর প্রথম সারির বেসরকারি হাসপাতাল ইবনে সিনায় এই অপারেশন সম্পন্ন করেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. জাকিয়া ফারহানা।

এখানেই শেষ নয়, অপারেশন-পরবর্তী ওষুধসহ যাবতীয় খরচের দায়িত্বও গ্রহণ করেছেন বাউফল উন্নয়ন ফোরাম ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাসুদ।

এ বিষয়ে আব্দুল জব্বার বলেন, আমার চোখের আলো ফিরিয়ে দেওয়ায় আমি ও আমার পরিবার ড. মাসুদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। আমরা তার জন্য নামাজে আল্লাহর কাছে দোয়া করি। আগে চোখে অস্পষ্ট দেখতাম, এখন আগের চেয়ে অনেক ভালো দেখছি। আলহামদুলিল্লাহ।

ডালিয়া আক্তার বলেন, আমার চোখে বহুদিন ধরে সমস্যা ছিল। টাকার অভাবে ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হচ্ছিল না। কিন্তু ড. মাসুদের সহযোগিতায় চোখের পরীক্ষাসহ সফল অপারেশন হয়েছে। এখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আল্লাহর দরবারে তার ও তার পরিবারের জন্য দোয়া করি।

এনএইচ