বুধবার সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের চেকপোষ্টের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার অসিম মারাক ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার রোহিত শর্মার হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় সেখানে উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, সীমান্তে সৌহার্দ্য-সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দু’দেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে এই ধরনের রেওয়াজ চলে আসছে।
এইচআর