ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, কেউ ঘরে না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। এখন কী পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি।
নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আমাদের তদন্ত চলছে।
শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে।
এনএইচ