মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কুমেদপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া (৪৫) কাকাইলছেও কুমেদপুর এলাকার ছুরত মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কাকাইলছেও ইউনিয়নের সওদাগর পরিবার এবং হান্নান মিয়ার পরিবারের মধ্যে জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত সোমবার সন্ধ্যায় ফেসবুকের একটি স্টেটাসকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়, পরে তা ধাক্কাধাক্কি থেকে দুই ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষে রূপ নেয়। তারা উভয়ই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুহীন সওদাগরের দুটি দোকান ভাঙচুর, লুটপাট করে প্রতিপক্ষরা। পরে কুহীন সওদাগরের অনুসারীরা হান্নান মিয়ার বাড়িতে আগুন দেয়।

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক অভিজিৎ পাল রাসেল মিয়া নিহত হওয়ার ঘটনা নিশ্চিৎ করেছেন।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমএম