বিএনপির নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান ভাঙচুর করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশ পণ্ড, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তার এবং তত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

একই সঙ্গে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টি সহ কয়েকটি দল ও জোট অবরোধ কর্মসূচি ঘোষণা ও সমর্থন করেছে।

এনএইচ