স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন হেলাল। কাছারিবাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর. সাঈদ নিশ্চিত করেছেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক।
মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনএইচ