গ্রেপ্তার শহিদুল্লাহ উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে। তিনি ধানকোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের সদস্য।

পুলিশ জানায়, গত ২ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে এসআই আবু রায়হান সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ করে ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে শহিদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এনএইচ