রোববার (২১ ডিসেম্বর) দুপুরে কাহালু থানা পুলিশ পুনরায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কাহালু থানার হেফাজতে রয়েছেন এবং আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
গ্রেফতারকৃত আব্দুল গফুর শাহ কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ গ্রামের আবুল হোসেন শাহের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৪ মার্চ আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়। ঘটনার পর নওগাঁ জেলা ডিবি পুলিশ ও আত্রাই থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় প্রথমে ছোটন প্রামাণিক নামে এক চোরকে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে গত ২৩ মার্চ রাতে বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নে আব্দুল গফুর শাহের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে তার গোয়ালঘর থেকে মোট ১৩টি গরু উদ্ধার করা হয়। এর মধ্যে ৫টি গরু আত্রাই উপজেলা থেকে চুরি হওয়া বলে শনাক্ত করেছে পুলিশ। উদ্ধারকৃত বাকি গরুগুলোও বিভিন্ন এলাকা থেকে চুরি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মামলার তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এনএইচ