নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছে। বিপরীতে রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছুড়ছে পুলিশ। তবে সকাল ১১টায় রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

এবিএস