এই অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশন ফার্স্ট লাইট’। এই অভিযানে সকাল ৯টা পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

পদ্মার চরে কাকন বাহিনীর গুলি করে মানুষ হত্যা, পদ্মার বালু ও চরের ফসল লুট, মানুষ অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে এ অভিযান চলছে।

এ বিষয়ে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, রোববার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত অভিযানে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় কাকন বাহিনীর ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইটে’ ১ হাজার ২০০ সদস্য অংশ নেন। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চরে খড় কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে ৩ জন নিহত হন।

এনএইচ