স্থানীয়দের বরাতে জানা যায়, ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রিজের ওপর পৌঁছালে আগে থেকেই ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে জোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক সরিয়ে নেওয়ায় এক্সপ্রেসওয়েতে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

এনএইচ