শনিবার (১৭ মে) রংপুরের গংগাচড়া উপজেলা মাল্টিপারপাস হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গংগাচড়া উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে বৃহৎ মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।

রোজিনা বলেন, ইসলামে নারীর অধিকার নেই- এমন বিভ্রান্তিকর প্রচারণা জাতি মেনে নেবে না। তিনি নারী সমাজকে ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

নারী সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের সহকারী সেক্রেটারি এবং রংপুর-০১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী।

তিনি বলেন,কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নারীরা তাদের ন্যায্য অধিকার আদায় করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি আফরোজা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গংগাচড়া উপজেলা আমির মাওলানা মো. নায়েবুজ্জামান নায়েব।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সুলতানা মাহমুদ শিমু, উপজেলা নায়েবে আমির মো. তাজউদ্দিন, সেক্রেটারি মাওলানা মো. সাইফুল ইসলাম, মাসুফা আলম, লাইলুন নাহার রিনা, ইসমত আরা বেগম এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. নাজমিন নাহার প্রমুখ।

সমাবেশে অংশগ্রহণকারী নারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। এছাড়াও বক্তারা নারী সমাজকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করে পারিবারিক ও সামাজিক বন্ধনকে শক্তিশালী করার আহ্বান জানান।

এনএইচ