রোববার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিঠাপুকুর উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল।

রংপুর মহানগর ও জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।

এ সময় বক্তারা জানান, ২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত ছাত্রনেতা আবু সাঈদসহ সকল শহীদের বিচার, রাজনৈতিক সংস্কার, সুষ্ঠু নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড গঠন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে এ জনসভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। বক্তৃতা করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

WhatsApp Image 2025-06-22 at 19.08.03_907543fa

প্রস্তুতি সভায় মাওলানা আবদুল হালিম বলেন, ১৪ বছর কারাভোগ শেষে এটিএম আজহারুল ইসলামের মুক্তির পর রংপুরবাসীকে ঐক্যবদ্ধ করতে এবং দেশের জনগণকে সরকারের নিপীড়ন ও অন্যায় সম্পর্কে সচেতন করতে এই জনসভার আয়োজন করা হচ্ছে। সকল জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে এ কর্মসূচি সফল করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর সেক্রেটারি একেএম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ, মো. রায়হান সিরাজী, আল-আমীন হাসানসহ ছাত্রশিবিরের মহানগর, বিশ্ববিদ্যালয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এনএইচ