সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ৪টায় মোহনপুর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং প্রশাসনের গাফিলতির সমালোচনা করে গণমাধ্যমকর্মীরা বলেন, এই ঘটনা সাংবাদিকতার স্বাধীনতা এবং নিরাপত্তার উপর গুরুতর হুমকি।

তারা আরও বলেন, রাজশাহীতে সাংবাদিকরা জীবনে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। রাজশাহীতে একের পর এক সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা স্পষ্ট করে প্রমাণ করছে যে আজ সাংবাদিকদের জন্য সুষ্ঠুভাবে পেশাগত দায়িত্ব পালন করা দিন দিন অসম্ভব হয়ে উঠছে।

সাম্প্রতিক ন্যাক্কারজনক দৈনিক চৌকস পত্রিকার রাজশাহী ব্যুরো চিফ সাংবাদিক রাজীব খাঁন-এর ওপর সন্ত্রাসী হামলা ও ছিনতাই কোনো একক ঘটনার বিষয় নয়। এটি মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।

বক্তারা বলেন, দুঃখজনক হলেও সত্য, বিভিন্ন মহল থেকে চাপ, হুমকি ও বাধার মুখে আজ সাংবাদিক সমাজ অসহায়।

রাষ্ট্রীয়ভাবে আইন ও প্রশাসনের কাছে আমরা প্রত্যাশিত নিরাপত্তা ও সহযোগিতা পাচ্ছি না। ফলস্বরূপ হামলা, ছিনতাই এমনকি হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা দিন দিন বাড়ছেই।

শুধু সাংবাদিক নয়, আজ সাধারণ মানুষও চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই পরিস্থিতি আর কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তাই আমরা বাধ্য হয়ে মাঠে নেমেছি—সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে, হামলা ও ছিনতাইয়ের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে। আমাদের দাবি প্রশাসন এর কার্যকর ও দৃশ্যমান ভূমিকা যেন পালন করে।

এনএইচ