বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী লাল-সবুজ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লোকাল জিপকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। বাসটি বেপরোয়া গতিতে চলছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। সংঘর্ষের পর জিপটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে।

দুর্ঘটনার সময় জিটু গাড়িটিতে নয়জন যাত্রী ছিলেন। তাদের সবাই কমবেশি আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল ও কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চারজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন—চকরিয়ার খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ঈদগাঁওয়ের পশ্চিম গজারিয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে মো. রফিক (২৯), চকরিয়ার সিয়ালকাটা এলাকার মৃত মঞ্জুর আলমের ছেলে মো. শাহেদ (২৭) এবং ঈদগাঁওয়ের নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে জিয়াবুল হক (২৫)।

আহতরা হলেন—ঈদগাঁওয়ের নতুন অফিস এলাকার আব্দুস সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে মো. সরোয়ার (১৯), একই এলাকার আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০), চকরিয়ার মেধাকচ্ছপিয়া এলাকার বদরুদ্দোজার ছেলে দেলোয়ার হোসেন (৩৫) এবং টেকনাফের কিরনতলী এলাকার রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)।

মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সামছুজ্জামান জানান, অতিরিক্ত গতির একটি বাসের সঙ্গে বিপরীতমুখী জিপের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাস ও জিপ জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এস