ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘মালয়েশিয়ায় ড. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ। বিদায় লগ্নে তিনি ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দিলেন।’
পোস্টের শেষে আজহারী লিখেছেন, ‘দুনিয়ার সকল দাঈদের আল্লাহ তাআলা নিরাপদে রাখুন।’
প্রকাশিত ছবিতে মিজানুর রহমান আজহারী ও ড. জাকির নায়েককে পাশাপাশি দেখা যায়। পোস্টে আজহারী সাক্ষাতের সময় বা অন্য কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করেননি।
এমএম





