নিহত আবদুল মান্নান উপজেলার সরফভাটা ২ নম্বর ওয়ার্ড জিলানী মাদ্রাসা এলাকার মো. নাজেরের ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। সম্প্রতি প্রবাস থেকে ফিরে তিনি ব্যবসা করছিলেন।
স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে পথচারীরা সড়কের এক নির্জন স্থানে রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় মান্নানকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, অন্ধকারে মান্নানের নিথর দেহ পড়ে ছিল। তার শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পাশে তার মোটরসাইকেলটি পাওয়া যায়। তবে তার মোবাইলটি পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এনএইচ