মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে আলোচিত ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন যাতে 'দেশ ত্যাগ করতে না পারেন' সেজন্য বেনাপোল সীমান্তে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশনের ওসি আবুল বাশার বলেন,মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরই পুলিশ হেডকোর্য়াটার থেকে জেলা পুলিশ সুপারের মাধ্যমে আমাদের কাছে তার পাসপোর্ট নাম্বার দেওয়া হয়েছে ।
আবুল বাশার বলেন, মোয়াজ্জেম হোসেন যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য সীমান্তে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।আমরা নিশ্চিত করেছি যাতে তিনি এই ইমিগ্রেশন ব্যবহার করে কোনো মতেই ভারতে গমন করতে না পারেন ।
গ্রেপ্তারের আদেশ তার পৈতৃক নিবাস যশোরে পাঠানো হলে সীমান্তবর্তী শার্শা ও বেনাপোল পোর্ট থানাকে তা অবহিত করা হয়েছে। এব্যাপারে তারা সতর্ক রয়েছেন করেছেন শার্শা থানার ওসি এম মশিউর রহমান। জানাই
এব্যাপারে যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম রেজা বলেন,সীমান্ত দিয়ে অবৈধপথে কেউ যাতে পারাপার হতে না পারে সেজন্য বিজিবি সবসময় সতর্ক রয়েছে । সীমান্তে কড়া নজরদারি আছে।
ওসি মোয়াজ্জেম হোসেনের বাবা ঝিনাইদহের বাসিন্দা হলেও কয়েক যুগ আগেই যশোর শহরের রায়পাড়ায় জমি কিনে স্থায়ী বসবাস শুরু করেন। ওই বাড়িতেই শৈশব কাটে মোয়াজ্জেমের। যশোরের বাড়িটিতে এখন তার দুই ভাই ও এক বোন মায়ের সঙ্গে থাকেন।
নাছির/এএস





