কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী আশরাফ আলী ওরফে আশু আলী (২৫) র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

আজ শনিবার (১৭ জুলাই) সকাল ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-১৫) এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।

আশু আলী বিজিবি ক্যাম্প ফরেস্ট অফিস পাড়ার জাফর আলমের ছেলে।

র‍্যাব জানায়, শনিবার ভোরে শহরের ৬ নম্বর ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী এলাকায় আশু আলী ও র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। 

আশু আলীর বিরুদ্ধে হত্যা, ছিনতাই, অস্ত্র, ডাকাতি প্রস্তুতিসহ প্রায় ১২টি মামলা রয়েছে।

বিগত ৩ বছরে আশু আলীর হাতে খুন হন প্রায় প্রায় ৫ জন।

এছাড়াও তার নামে ডাকাতি, অপহরণ ও চাঁদা আদায়ের মামলা রয়েছে।

এইচএন