নারায়ণগঞ্জে ৭ হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব কর্মকর্তাদের গ্রেফতারে হাইকোর্টের দেয়া আদেশের স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে একটি আবেদন করা হয়েছে। সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে এ আবেদন করা হয়। সংশ্লিষ্টদের আইনজীবীরা এই আবেদনটি করেন।
গত রোববার চাকরিচ্যুত তিন র্যাব কর্মকর্তাকে গ্রেপ্তারেরর আদেশ দেন আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ তিন র্যাব কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
বিচারপতিদের স্বাক্ষরসহ হাইকোর্টের আদেশের অনুলিপি রোববার রাতেই পুলিশ মহাপরিদর্শক ও এর সঙ্গে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।
সোমবার সকালে পুলিশের সদর দপ্তর থেকে আদেশের অনুলিপি নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়।
উল্লেখ্য, চাকরি থেকে বরখাস্ত হওয়া ওই তিন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডবিধি ৫৪ ধারায় গ্রেপ্তার করতে নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে গ্রেপ্তারের পর তাদের ডিবিতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেয়া হয়।
[b]ঢাকা, কেএ ১২ এপ্রিল(টাইম নিউজ বিডি)/[/b]
অপরাধ
র্যাব কর্মকর্তাদের গ্রেফতার স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন
নারায়ণগঞ্জে ৭ হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব কর্মকর্তাদের গ্রেফতারে হাইকোর্টের দেয়া আদেশের স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে একটি আবেদন করা হয়েছে। সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে এ আবেদন করা হয়





