ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী আব্দুল্লাপুর-লঙ্কামুড়া সীমান্তে ডগ স্কোয়াডের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
১২ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, আখাউড়া বিজিবি কোম্পানি সদরের জওয়ানরা বেলা ১১ টায় উপজেলার সীমান্তবর্তী এলাকায় ডগ স্কোয়াডের মাধ্যমে মাদক প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেন।
অভিযানকালে আখাউড়া বিজিবি জওয়ানরা আব্দুল্লাপুর-লঙ্কামুড়া সীমান্ত এলাকার বিভিন্ন ঝোপঝাড় থেকে ডগ স্কোয়াডের সাহায্যে ৩০ বোতল ফেনসিডিল এবং ১৮ বোতল হুইস্কিসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে।
১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সালাহ উদ্দিন আহম্মেদ বলেন, সীমান্তে চোরাচালান রোধে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা, ২৬ জুলাই,টাইমনিউজবিডি.কম, এসআর





