সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৫০ লক্ষ ২৮ হাজার ২০০ টাকার ১০টি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র টহল দল।
আজ (১৩ নভেম্বর) বুধবার বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোষ্ট ও ঘিবা বিওপি কর্তৃক ২ কেজি ৭৮৩ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলোসহ আটক কর হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। যার ফলশ্রুতিতে আজ (১৩ নভেম্বর) আমড়াখালী চেকপোষ্টে কর্মরত হাবিলদার মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আমড়াখালী চেকপোষ্টের সামনে আনুমানিক ০৭২৫ ঘটিকায় নাভারণ থেকে ছেড়ে আসা বেনাপোলগামী মাহিন্দ্রা (সিএনজি) তল্লাশী করে ৭৮৫ গ্রাম (৮টি বার) স্বর্ণসহ ১ জনকে আটক করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ৪২ লক্ষ ৩৯ হাজার টাকা।
আটককৃত আসামী মো: রবিউল ইসলাম জামির (২৭)। রবিউল যশোরের কোতয়ালী থারার লোনঅফিস পাড়া গ্রামের মো: মনির উদ্দিন ছেলে।
এদিকে, যশোর ব্যাটালিয়ন (৪৯বিজিবি) ঘিবা বিওপি কর্তৃক বুধবার বেলা ১১টা ৩০ মিনিটে অপর আসামিকে দুটি স্বর্ণের বারসহ (১ কেজি ৯৯৮ গ্রাম) আটক করে। যার সিজার মূল্য ১ কোটি ৭ লক্ষ ৯০ হাজার ২০০ টাকা।
উভয় অভিযানে যশোর ব্যাটালিয়ন (৪৯বিজিবি) কর্তৃক ০২জন আসামিসহ সর্বমোট ১ কোটি ৫০ লক্ষ ২৮ হাজার ২০০ টাকা মূল্যমানের ২ কেজি ৭৪৩ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার আটক করা হয়েছে।
উদ্ধারকৃত স্বর্ণের বার ও আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। প্রেস বিজ্ঞপ্তি
এমবি





