ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৌনে দুই কেজি স্বর্ণসহ মুকেশ কুমার (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম জানান, আটক মুকেশ দুবাই থেকে এমিরেটস বিমানের একটি ফ্লাইটে করে বিমানবন্দরে পৌঁছে। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার লাগেজ থেকে পৌনে দুই কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

আটক ভারতীয় নাগরিক মুকেশের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

কেএইচ