রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদে ডাকাতি ও ২ জনকে হত্যার ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪।
আজ রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৪-র অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলাম।
উল্লেখ্য. গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদে ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদের ছুরিকাঘাতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মিতালী বাজার এলাকার ওয়াহিদের ছেলে নাহিদ মিয়া ও জামালপুর শহরের বাগেড়হাটা বটতলা এলাকার হাফিজুর রহমানের ছেলে সাগরের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সাগরের মা হনুফা খাতুন বাদী হয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় একটি মামলা করেন।
সেই মামলায় নগরীর কেওয়াটখালি এলাকা থেকে শিমুল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।
পরে আদালত আগামী ২৭ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এইচএন





