ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ব্যবসায়ী নিহতের ঘটনায় র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের অধিনায়কসহ ৯ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার সকালে নবীনগর থানার ওসিকে এ নির্দেশ দেন ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুন নাহার।
গত মাসের প্রথম দিকে নিহত ব্যবসায়ী শাহনূর আলমের ছোট ভাই মেহেদী হাসান রোববার জেলা আদালতে এ মামলা করেন। তার আরজি গ্রহণ করা হবে কি না সে বিষয়ে বুধবার সকালে শুনানি গ্রহণের পর হাকিম এ নির্দেশ দেন।
এ ব্যাপারে নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা বলেন, আদালতের নির্দেশনার কথা শুনেছেন। আদেশ হাতে পৌঁছানোর পর মামলা গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা নিবেন তারা।
মামলায় র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর এ জেড এম সাকিব সিদ্দিক ও উপপরিদর্শক মো. এনামুল হকের নাম উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাত পরিচয়ের র্যাব সদস্য।
তাদের সঙ্গে নবীনগর কৃষ্ণনগরের নজরুল ইসলাম ও আবু তাহের মিয়াকেও মামলায় আসামি করা হয়েছে।
মামলার বাদী মেহেদী হাসান বলেন, গত ২৯ এপ্রিল শাহনূরকে আটক করে র্যাব। এরপর ৬ মে তার ভাই মারা যান।
নারায়ণগঞ্জের ৭ খুনে র্যাবের ৩ কর্মকর্তা গ্রেফতার হওয়ার পর কুমিল্লার লাকসামে বিএনপির দুই নেতাকে অপহরণ করে হত্যার অভিযোগে র্যাবের বিরুদ্ধে একটি মামলা হয়।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অপরাধ
বি'বাড়িয়ায় র্যাবের বিরুদ্ধে হত্যা মামলার নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ব্যবসায়ী নিহতের ঘটনায় র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের অধিনায়কসহ ৯ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার সকালে নবীনগর থানার ওসিকে এ নির্দেশ দেন ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুন নাহার।





