নাশকতার একাধিক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান।
রোববার ঢাকা মহানগর জজ ও সিএমএম আদালতে তাদের জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তাদের আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ সাংবাদিকদের বলেন, রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ১০ মামলায় এম কে আনোয়ার, ৭০ মামলায় আমান উল্লাহ আমান ও আবদুল আউয়াল মিন্টু একটি মামলায় আত্মসমর্পণ করেছেন।
গত ২৭ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মোট ৫২ মামলায় তাদের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।
এমকে





