নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার তাদের জিজ্ঞাসাবাদ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফরমান আলী সংবাদমাধ্যমকে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাবের সাবেক তিন কর্মকর্তা হলেন- লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ তারেক সাঈদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এম এম রানা।
এর আগে সোমবার নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলায় ওই তিন কর্মকর্তাসহ ১৩ জনকে কারাগারে পাঠানো হয়। ওই দিন নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এইচ এম শফিকুল ইসলাম শুনানি শেষে তাদের কারাগারে পাঠান।
শুনানি শেষে তদন্তকারী কর্মকর্তাকে পরবর্তী প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী ২০ আগস্ট আসামিদের আবার আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে আলোচিত সাত খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন র্যাবের সাবেকে এ তিন কর্মকর্তা।
ঢাকা, ০১ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





