শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি স্বর্ণসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমসের চোরাচালান প্রতিরোধ টিম। আটককৃতের নাম রওশন আলী (৩২)।
রোববার বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের বিজি-৮৯ ফ্লাইটে করে রওশন ব্যাংকক থেকে ঢাকায় আসেন। তার চলাফেরায় সন্দেহ হলে কাস্টমস সদস্যরা তল্লাশী করে চার কেজি স্বর্ণ জব্দ করে।
ওই স্বর্ণের মূল্য প্রায় ২ কোটি টাকা বলে গণমাধ্যমকে জানিয়েছেন কাস্টমসের যুগ্ম-কমিশনার শহিদুজ্জামান সরকার।
এমএইচ





