বিদেশ থেকে আসা ব্যক্তিদের মধ্যে ইবোলা ভাইরাস চিহ্নিত করতে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও সীমান্ত এলাকায় কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

আইনজীবী ইউনূস আলী আকন্দ গত সপ্তাহে রিট আবেদনটি করেন। আজ আদালতে রিটের পক্ষে তিনি শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

হাইকোর্টের দেওয়া রুলে ইবোলা ভাইরাসের সংক্রমণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং জনস্বাস্থ্যের জন্য মানবিক সহায়তায় জাতিসংঘের তহবিল কেন সংগ্রহ করা হবে না, তা চানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিবসহ ছয়জ​নকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এএইচ