চাঁপানবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্ত থেকে বিদেশী অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ ভোর ৫টায় জেলার ওয়াহেদপুর সীমান্ত থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি সদরদপ্তরের মিডিয়া উইংয়ের পরিচালক মহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে অভিযান চালিয়ে ১টি ইউএসএ তৈরি পিস্তল, ১টি জাপানী পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এআই/