খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ৪ মার্চ (সোমবার) রাতে বেনাপোল পোর্টথানাধীন দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিলসহ দুই পাচারকারীকে আটক করেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পোর্টথানাধীন দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিলের একটি চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্টথানাধীন দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- বেনাপোল পোর্টথানার কাগজপুকুর গ্রামের বাবু হোসেনের ছেলে তাজিম উদ্দিন (৩২) ও গাতীপাড়া গ্রামের মৃত আঃ খালেকের স্ত্রী রাবেয়া খাতুন (৫৪)।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) জানান, বেনাপোল পোর্টথানাধীন দৌলতপুর সীমান্ত থেকে ৩৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

নাছির